নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ এখনও পর্যন্ত অধরাই ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনার দোষীদের শাস্তি। সেই ক্ষতের ঘা সেরে ওঠেনি, তার উপরেই ফের আরও একবার প্রাণঘাতী হামতা ছাত্রনেতা আনিস খানের পরিবারে। এবার আক্রান্ত আমতার মৃত ছাত্র নেতা আনিসের খুড়তুতো ভাই সলমন। শুক্রবার আচমকাই তার বাড়ির ভিতর ঢুকে পিছন থেকে মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় সলমন কে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে সে ভর্তি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।
{link}
সলমনের বাবা জালেম খানের অভিযোগ, শুক্রবার রাতে বাড়ি থেকে বাথরুমে যাওয়ার সময় সলমনের উপর অতর্কিতে হামলা চালানো হয় ধারালো অস্ত্র দিয়ে। এক্ষেত্রেও অভিযোগের তীর উঠেছে রাজনৈতিক দলের আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। পরিবারের আরও অভিযোগ, এর আগেও সলমনের উপর হামলার অভিযোগ ওঠে। আমতা থানায় অভিযোগও দায়ের হয়। সলমনের পরিবারের অভিযোগ গ্রামে পুলিশ পিকেটিং থাকার পরও কীভাবে কেনই বা এই হামলা। পুলিশ দুদিন নিরাপত্তায় ছিল না, সেই সময়েই এই ঘটনা। ঘটনার পিছনে পুলিশেরও পরোক্ষ ভূমিকা রয়েছে বলে অভিযোগ পরিবারের। দোষীদের শাস্তির দাবি তুলেছে পরিবার। সলমনের বাবার অভিযোগ, এইরকম চলতে থাকলে নিরাপত্তার উপর ভরসা উঠে যাবে, দেশে থাকার থেকে দেশ থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। তবে এই নিয়ে রাজনৈতিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফের কি আরও একবার আনিস খান ও তার পরিবারকে কে নিয়ে উত্তাপ বাড়তে চলেছে রাজ্যে? ন্যায়বিচার কি পাবে তার পরিবার?
