Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

অকথ্য গালিগলাজের পর বাড়িতে ঢুকে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, চাঞ্চল্য শান্তিপুরে

Loading... রাজ্য
অকথ্য গালিগলাজের পর বাড়িতে ঢুকে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, চাঞ্চল্য শান্তিপুরে
#news #Nadia #Crime #Family #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: প্রথমে অকথ্য ভাষায় গালাগালি, প্রতিবাদ করলে বাড়িতে ঢুকে এক গর্ভবতী গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযোগের তীর প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি নদীয়া শান্তিপুর হরপ্রসাদ স্মৃতি কলোনির। ওই এলাকার গৃহবধূ রুপা হালদারের অভিযোগ এদিন কেবিল লাইনের তার লাগানো কেন্দ্র করে বাড়ির পেছনের এক পরিবারের সাথে কথা কাটাকাটি হয় তাদের, এরপরেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে প্রতিবেশী পরিবারের সদস্যরা। প্রতিবাদ করেন গৃহবধূ রুপা হালদার, প্রতিবাদ করলে প্রতিবেশী পরিবারের সদস্যরা হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায়, এরপর তার স্বামীকে মারধর শুরু করে। ঠেকাতে যাই গৃহবধূ রুপা হালদার, তখনই তাকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

{link}

এই ঘটনায় বৃহস্পতিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয় অভিযোগকারী রূপা হালদার। এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ গর্ভবতী গৃহবধূ রুপা হালদারের। গৃহবধূ রূপা হালদারের এও অভিযোগ পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় প্রতিবেশী পরিবারের সদস্যরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে তাদের, যার কারণে বাড়িতে বসবাস করতে এখন ভয় পাচ্ছেন তারা।

সর্বশেষ আপডেট: