Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Amarnath : শুরু হলো অমরনাথ যাত্রা

Loading... রাজ্য
Amarnath : শুরু হলো অমরনাথ যাত্রা
#News #Breaking News #Amarnath #Jammu #Kashmir #Manoj Sinha #Governor #Baltal #base camp #Pilgrimage #Social Media #Vaishno Devi Temple #stakeholders #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শ্রীনগরের রাজভবন থেকেই অমরনাথের (Amarnath) প্রথম পূজায় অনলাইনে যোগ দিয়েছিলেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। মঙ্গলবার তিনি দর্শন করলেন বালতালে (Baltal) অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। বালতালের অবস্থান গান্ডেরবাল জেলায়। এদিন এই বেসক্যাম্পে (base camp) গিয়েই তীর্থযাত্রার সমস্ত বিষয় খুঁটিয়ে দেখেন ভূস্বর্গের উপরাজ্যপাল। প্রসঙ্গত, চলতি বছর অমরনাথের তুষারলিঙ্গ দর্শন যাত্রা শুরু হবে ২৯ জুন। যাত্রা শেষ ১৯ অগাস্ট। এদিন উপরাজ্যপাল বেসক্যাম্পের দায়িত্বে থাকা প্রবীণ আধিকারিকদের সঙ্গে, শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেন।

{link}

অমরনাথ যাত্রা নিশ্চিদ্র করতে তারা যাতে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখে, সেই নির্দেশও দেন উপরাজ্যপাল। উপরাজ্যপালের অফিসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, আজ গান্ডেরবাল জেলার বালতাল শ্রী অমরনাথ যাত্রার বেসক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন। পবিত্র যাত্রার নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখেন। ওষুধ, অক্সিজেন, জল, খাবার, যাত্রাপথে শৌচাগার এবং টেলি যোগাযোগ ব্যবস্থার বিষয়েও খোঁজখবর নেন। অমরনাথ দর্শনে গিয়ে তীর্থযাত্রীরা যাতে দুর্ভোগের শিকার না হন, সেই নির্দেশও দেন উপরাজ্যপাল।

{link}


এদিকে, অমরনাথ যাত্রা বিঘ্নহীন করতে চেষ্টার কসুর করছে না উপত্যকার প্রশাসন। সম্প্রতি জম্মুর বৈষ্ণোদেবীর মন্দিরে (Vaishno Devi Temple) যাওয়ার পথে তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা। নির্বিচারে চালানো হয় গুলি। প্রাণ হারান বেশ কয়েকজন পুণ্যার্থী। তার পরেই আরও আঁটসাঁট করা হয়েছে অমরনাথ যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের নিরাপত্তা। অমরনাথের বেসক্যাম্প জম্মুতে। এখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তার এই ব্যবস্থা করেছে জম্মু-কাশ্মীর পুলিশের নিরাপত্তা বিভাগ।ফি বছর দেশ-বিদেশের কয়েক লাখ ভক্ত যান প্রকৃতির বিস্ময় অমরনার্থ দর্শনে। এখানকার একটি গুহায় তুষার জমে তৈরি হয় শিবলিঙ্গ। সেই লিঙ্গ দর্শনের প্রাণ বাজি রেখে আসেন পুণ্যলোভাতুরারা। সমুদ্রপৃষ্ঠ থেকে অমরনাথ গুহার উচ্চতা ৩ হাজার ৮৮০ মিটার। জম্মু-কাশ্মীর পুলিশের সুপারইনটেনডেন্ট বিনোদ কুমার বলেন, যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জম্মুর ভগবতী নগরে বেসক্যাম্পে ব্যবস্থা করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তার। 

সর্বশেষ আপডেট: