সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: প্রতিবন্ধকতাকে বাধা ভাবেননি। বরং তাকে শক্তি করেই লড়াই করছিলেন অমিত মণ্ডল। ইউটিউবে বেশ পরিচিতি লাভও করেছিলেন। ধীরে ধীরে ফিরছিল সুদিন। তার মাঝেই ঘটে গেল অঘটন। মাত্র ২২ বছর বয়সেই দুর্ঘটনায় প্রাণ গেল ইউটিউবার অমিত মণ্ডলের। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। মঙ্গলবার মামা-মামির সাথে ফ্রেজারগঞ্জ ঘুরতে যাওয়ার পথে ঘটে পথ দুর্ঘটনা। গুরতর আহত হন অমিত। বিকেলে ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার অমিত-সহ ৩ জন। অমিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভরতি করা হয় কলকাতার হাসপাতালে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অমিত। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
{link}
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের শিবপুরের বাসিন্দা অমিত মণ্ডল। একটা সময় অভাব ছিল নিত্য সঙ্গী। বাবা-মা সাফাইয়ের কাজ করতেন। বিশেষ ক্ষমতা সম্পন্ন ছিলেন অমিত। তা সত্ত্বেও প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতেন। চাইতেন পড়াশোনা করতে। ভরতি হয়েছিলেন কলেজের প্রথম বর্ষে। সেই সঙ্গে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ইউটিউবকে। নিয়মিত ভ্লগ বানাতেন অমিত। ইউটিউবে তাঁর তিনলক্ষের বেশি সাবস্ক্রাইবার। ফলে ধীরে ধীরে আর্থিক সমস্যা কাটছিল। পরিশ্রম করে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন।আচমকাই ছন্দপতন। আচমকাই ছন্দপতন। তার মৃত্যুতে শোকের আবহ সমস্ত ইউটিউবারদের কমিউনিটির মধ্যে। সন্তানকে হারিয়ে দিশেহারা তার বাবা মা।
