Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ঝাড়গ্রামে শাহের শাহী সভার প্রস্তুতি পর্ব

Loading... রাজ্য
ঝাড়গ্রামে শাহের শাহী সভার প্রস্তুতি পর্ব
#Amit Saha #President Of Bharatiaya Janata Party #BJP #Assembly #Election Poll 2021 #Meeting #Jhargram #West Bengal #India

ফের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসতে চলেছেন রাজ্যে। এর আগে কিছু যান্ত্রিক ত্রুটি থাকার ফলে তিনি আগের সভায় এসে উপস্থিত হতে পারেননি, ভার্চুয়াল ভাবে নিজের মন্তব্য রেখেছিলেন রাজ্যবাসীর উদ্দেশে। তারপর আজ তিনি আবার সভা করবেন ঝাড়গ্রামে। সভা ঘিরে প্রস্তুতি পর্ব  তুঙ্গে। বেলা ১১টার সময় ঝাড়গ্রাম সার্কাস ময়দানে ঝাড়গ্রাম জেলার চার পার্থীর সমর্থনে অমিত শাহের সভাটি আয়োজিত হয়েছে। ঝাড়গ্রাম রাজকলেজ হস্টেলের পাশে হেলিপ্যাডে নেমে ঝাড়গ্রাম মেনরোড ধরে সভা মঞ্চে  যাওয়ার ব্যাবস্থা করা হয়েছে। তার পর সেখান থেকে ফের হেলিপ্যাডে ফিরে বাঁকুড়ার উদ্যেশে রওনা হবেন তিনি। 

তার সভা ঘিরে কড়া নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে। ওনার সভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। প্রতিবারই যখনই শাহ বাংলার বুকে পা দিয়েছে তখনই কিছু না কিছু চমক দিয়েছেন রাজ্যবাসীকে। সামনেই নির্বাচন, সব দলই নেমে পড়েছে খেলার মাঠে, দল-বদল হয়ে উঠেছে সব থেকে বড়ো বিষয়।  বাংলায় এই দল বদলের শুরু মূলত শাহের সভা থেকেই প্রথম হয়েছিলো। তারপর রাজ্যে শাসকদলের একের পর এক তারা খসে পড়েছে যেমন তেমনি অনেকেই দলে যোগ দিয়েছেন।  আবার স্বরাষ্ট্র মন্ত্রীর সভাতে নতুন ঠিক কী কী হতে চলেছে তা থাকবে রাজ্যবাসীর নজরে, আর তা সঠিক সময়ে জানতে নজর রাখুন শেফিল্ডে।    


 

সর্বশেষ আপডেট: