Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বোলপুরে জনসমুদ্রের মাঝে রোড শো অমিত শাহের

Loading... রাজ্য
বোলপুরে জনসমুদ্রের মাঝে রোড শো অমিত শাহের
#Amit Shah #BJP #Kailash Vijayvargia #Mukul Roy #Dilip Ghosh #Bolpur #West Bengal #Politics #India

পাঁচ বছর আমাদের দিন, আমরা সোনার বাংলা বানিয়ে দেখিয়ে দেব আজ বোলপুরে রোড শো তে বঙ্গের মানুষের কাছে এই বার্তাই দিলেন অমিত শাহ। আজ অমিত শাহের এই রোড শো তে কার্যত জনসমুদ্র চোখে পড়ে বোলপুরের রাস্তায়। বিপুল সংখ্যক মানুষের মাঝখান দিয়ে এগোতে দেখা যায় অমিত শাহের গাড়ি, যেদিকেই চোখ যায় দেখা চোখে পড়ছে শুধু মানুষ আর মানুষ। অমিত শাহের রোড শো-এর গাড়িতে অমিত শাহ ছাড়াও ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা সহ আরো কয়েকজন বিজেপি নেতৃত্ব। কার্যত কোন রোড শো তে এত সংখ্যক জনগন এর আগে দেখা গেছে নাকি সেই নিয়ে রাজনীতিবিদ দের মনে যথেষ্ট শঙ্কা আছে। ভোটের যত দিন এগিয়ে আসছে ততোই যেন রাজ্যে আরও বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে পরিণত হয়ে উঠছে নরেন্দ্র মোদির দল, আর তার একটি চাক্ষুস প্রমান অবশ্যই আজকের এই রোড শো-এর ছবি। 

সর্বশেষ আপডেট: