শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: খবরে প্রকাশ, সম্ভবত স্বরাষ্ট্রেমন্ত্রী অমিত শাহ বুধবার উত্তরবঙ্গ সফরে আসছেন। সোমবার বিজেপির দুই প্রতিনিধিকে আক্রমন করা হয়েছিল। আভিযোগ তৃণমূলের দিকে। আক্রমনের ধার এতোই বেশি ছিল যে সাংসদ খাগেন মুর্মুকে আইসিইউতে রাখা হয়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন সোমবার। এই আবহে উত্তরবঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, ৮ অক্টোবর উত্তরবঙ্গে আসতে পারেন তিনি। তবে বঙ্গ বিজেপির নেতারা এই নিয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না। উত্তরবঙ্গে বৃষ্টি ও ভূমিধসে বহু মানুষ আশ্রয়হীন। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। এদিন উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও এদিন উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে যান।
{link}
বিজেপির দুই জনপ্রতিনিধির উপর হামলার নিন্দা করে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন। তবে তৃণমূল ও বিজেপিকে এই সময় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। বিজেপির দুই জনপ্রতিনিধির উপর হামলার ঘটনার নিন্দা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। খবরে প্রকাশ,এই আবহে বুধবার (৮ অক্টোবর) উত্তরবঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ। তবে সবটাই জল্পনার স্তরে। আনুষ্ঠানিকভাবে এ নিয়ে বঙ্গ বিজেপির কেউ কিছু বলতে নারাজ। নির্বাচন সামনে। বিন্দুমাত্র মাটি ছাড়তে কেউ রাজি নয়। এই পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে চলেছে উত্তরবঙ্গ।
