Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Amit Shah: পাখির চোখে বঙ্গ নির্বাচন! ১৮ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন অমিত শাহ

Loading... রাজ্য
Amit Shah: পাখির চোখে বঙ্গ নির্বাচন! ১৮ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন অমিত শাহ
#Amit Shah News #BJP #BJP West Bengal #BJP West Bengal News #Bengali News #Narendra Modi #Isckon Temple #সংবাদ #রাজনীতি #অমিত শাহ বঙ্গ সফর #মায়াপুর ইসকন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  এবার বাংলা বিজেপির 'পাখির চোখ'। সম্পূর্ণ পূর্বভারত চাই বিজেপির। আর সেই লক্ষেই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। বার বার করে রাজ্যে দেখা যাবে দুই কেন্দ্রীয় নেতৃত্ব - মোদী ও শাহকে। মার্চেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গে এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন। এই কথা জানা গিয়েছে। সেই আবহে এবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসেই শাহ রাজ্যে আসবেন বলে খবর। মায়াপুরের ইসকনের মন্দিরে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে বলে প্রাথমিক খবর। আগামী ১৮ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন শাহ। এবারের বিধানসভা নির্বাচনে বাংলাকে কার্যত পাখির চোঝ করেছে গেরুয়া শিবির। জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছেন নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতারা বঙ্গে যাতায়াত শুরু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করে গিয়েছেন। দিন কয়েক আগে দলীয় কর্মসূচিতে বঙ্গে এসে বারাকপুর ও শিলিগুড়িতে দুটি সভা করেছেন অমিত শাহ। বিজেপির অন্দরে ফের চর্চা হচ্ছিল, বঙ্গে এসে এবার ইসকনের মন্দির যাবেন অমিত শাহ। এবার বিজেপি সূত্রে জানা গিয়েছে, একদিনের সফরে নদিয়ার ইসকনের মায়াপুরের মন্দিরে যাবেন শাহ। এখানেও ধর্মটা সেই ভোট রাজনীতিরই অঙ্গ।

{link}

  আগামী ১৮ তারিখ ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মায়াপুরের ইসকনের শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২ তম জন্ম উৎসবে যোগ দেবেন তিনি। ওই দিন কেমন কর্মসূচি থাকছে শাহের? প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দিন দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সেনাবাহিনীর কপ্টারের তিনি পৌঁছে যাবেন মায়াপুরে। অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে অবতরণ করবে কপ্টার। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সড়কপথে গাড়িতে প্রথমে ইসকনের শঙ্খভবনে যাবেন তিনি। এরপর পৌঁছবেন ইসকনের পদ্মভবনে। পরের বিস্তারিত কর্মসূচি অবশ্য এখনও সামনে আসে নি।

সর্বশেষ আপডেট: