Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

উত্তর ২৪ পরগনার পানিহাটি স্বদেশী মোড়ে লরির সঙ্গে সংঘর্ষ অ্যাম্বুলেন্সের

Loading... রাজ্য
উত্তর ২৪ পরগনার পানিহাটি স্বদেশী মোড়ে লরির সঙ্গে সংঘর্ষ অ্যাম্বুলেন্সের
#north 24 parganas #west bengal #news #accident #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: আড়িয়াদহ থেকে এক রোগীকে নিয়ে বি টি রোড ধরে বারাকপুরের দিকে যাচ্ছিল কামারহাটি পৌরসভার অ্যাম্বুলেন্স। হঠাৎ করে পানিহাটি স্বদেশী মোড় এর কাছে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের। সংঘর্ষের ফলে লরিতে আগুন ধরে যায়। বি টি রোডের উপর দাউ দাউ করে জ্বলতে থাকে লরি। ঘটনাস্থলে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ৬ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের খরদহ বলরাম হাসপাতাল ও সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
{link}
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। লরি সহ অ্যাম্বুলেন্সকে আটক করেছে খরদহ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। খরদহ থানার পুলিশ আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ আপডেট: