মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

Black Money : প্রতিদিন গড়ে ১০০ কোটি কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Black Money :  প্রতিদিন গড়ে ১০০ কোটি কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  কালো টাকা উদ্ধারে জোর দিয়েছে নির্বাচন কমিশন। তার ফলও মিলল হাতে হাতে। জানা গিয়েছে, মার্চ মাস থেকে এ পর্যন্ত প্রতিদিন গড়ে ১০০ কোটি টাকা করে বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি,পয়লা মার্চ থেকে প্রতিদিন ১০০ কোটি টাকা করে বেআইনি নগদ বাজেয়াপ্ত করছেন কমিশনের আধিকারিকরা।

আরও পড়ুন: Narendra Modi: একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধনে চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী!

কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনের আগে এখনও পর্যন্ত ইডি বাজেয়াপ্ত করেছে ৪ হাজার ৬৫০ কোটি টাকা। জারি করা বিবৃতিতে কমিশন জানিয়েছে, দেশের ৭৫ বছরের লোকসভা নির্বাচনের ইতিহাসে এই প্রথম সর্বাধিক নগদ অর্থ বাজেয়াপ্ত করেছে কমিশন। ভোটারদের প্রভাবিত করতেই এই অর্থ ব্যবহার করা হচ্ছিল বলেও খবর কমিশন সূত্রে।
১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। নির্বাচন হবে সাত দফায়। শেষ দফার নির্বাচন হবে ১ জুন। ফল ঘোষণা হবে ৪ জুন।

আরও পড়ুন: Shamik Bhattacharya: শমীক ভট্টাচার্যের কাছে তৃণমূলের বড় বড় নেতা-নেত্রীর ফোন আসছে? কী ইঙ্গিত দিলেন তিনি?


নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার সময়ই নির্বাচন কমিশন ঘোষণা করেছিল, তাদের লড়াই ফোর এম-এর বিরুদ্ধে। এই ফোর এম হল, মানি পাওয়ার, মাসল পাওয়ার, মিসইনফর্মেশন এবং মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন। কমিশন জানিয়েছিল, এই লড়াই তাদের কাছে চ্যালেঞ্জিং। নির্বাচনে মানি পাওয়ার ব্যবহার করে যাতে কোনওভাবেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা না হয়, সেজন্য একাধিক কড়া পদক্ষেপ করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তার জেরেই ফি দিন বাজেয়াপ্ত হচ্ছে ১০০ কোটি করে টাকা।