Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Annapurna Bhandar: ১ জুন থেকে ব্যাঙ্কে ঢুকবে ৩০০০ টাকা! ঘোষণা BJP সরকারের

Loading... রাজ্য
Annapurna Bhandar: ১ জুন থেকে ব্যাঙ্কে ঢুকবে ৩০০০ টাকা! ঘোষণা BJP সরকারের
#Annapurna Bhandar Scheme #BJP West Bengal #Annapurna Bhandar Scheme Details #Suvendu Adhikari #অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প #সংবাদ #বিজেপি সরকার

তথাগত ঘোষ: রাজ্যে গঠিত হয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসতেই এবার প্রতিশ্রুতি পূরণ শুরু করল বর্তমান রাজ্য সরকার। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) -এর মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে। 


প্রসঙ্গত, রাজ্যে ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সকলেই বারংবার মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রকল্পের সুবিধাটি পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দ্বিগুণ। নতুন সরকার প্রথম কর্মদিবসেই সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করার সবুজ সংকেত প্রদান করল। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 
সোমবার নবান্নে নতুন সরকারের মন্ত্রীসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠক শেষ হওয়ার পরেই রাজ্যে ‘অন্নপূর্ণা ভান্ডার’ চালু হওয়ার দিনক্ষণ ঘোষণা করে দিল বিজেপি সরকার। একইসঙ্গে সরকারি বাসেও মহিলাদের জন্য চালু করা হচ্ছে বিশেষ সুবিধা। আগামী মাসের প্রথম দিন থেকে সরকারি বাসে চড়লে মহিলাদের কোনও ভাড়া প্রদান করতে হবে না। 


অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য নতুনভাবে কোনও আবেদন করার প্রয়োজন পড়বে না। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন তাঁরা সকলেই এই প্রকল্পেরও সুবিধা পাবেন। এই প্রকল্পের অধীনে প্রতি মাসে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাঠাবে রাজ্য সরকার। আপাতত, নতুনভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য কোনও আবেদনের প্রসঙ্গে উল্লেখ করা হয়নি। আগামী দিনে যদি কোনও তথ্য বা নথির প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তা সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে। 
 

সর্বশেষ আপডেট: