সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: গভীর রাতে আবারও বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল নরেন্দ্রপুর থানার খেয়াদহ ২ নম্বর পঞ্চায়েতের রানাভুতিয়া এলাকায়। তৃণমূলের দলীয় পতাকা ও মমতা ব্যানার্জির ছবি, ব্যানার ছিঁড়ে তা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার করা হয়েছে বোমার সুতলি। তবে কি ধরনের বোমা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় শনিবার সকালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
{link}
ঘটনার ফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকার মানুষজনের মধ্যে। বহু মানুষেই আতঙ্কের কারনে নিজেদের মুখও খুলতে ভয় পাচ্ছেন সংবাদমাধ্যমের সামনে। এমনটাই জানিয়েছেন একজন স্থানীয় অধিবাসী। সম্পূর্ন ঘটনাটির পিছনে কোন বড়ো মাথা যুক্ত রয়েছে কি না, সেটাই এখন ক্ষতিয়ে দেখছে পুলিশ।
