Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Accident : ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা

Loading... রাজ্য
Accident : ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা
#News #Breaking News #National Highway 12 #accident #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা ১২ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। ঘটনাস্থল থেকে আটক ১ যুবক। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, রোজ রাতেই গুরুত্বপূর্ণ ১২ নম্বর জাতীয় সড়কের মধ্যে দিয়ে চলে বাইক রেসিং। বারাসাত জেলা পুলিশের ট্রাফিকের সে বিষয়ে কোনো হুশ নেই বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসনকে জানানোর  পরেও বন্ধ হয়নি বাইক রেসিং (Bike racing)।

{link}

বৃহস্পতিবার রাতেও একই রকম ভাবে ১২ নম্বর জাতীয় সড়ক (National Highway 12) ধরে চলে মদ্যপ বাইক রেসারদের তান্ডব। আর সেই তান্ডবে দুর্ঘটনায় চলে যায় অসীমা দাসের প্রাণ। দত্তপুকুর মন্ডলগাছি এলাকার বাসিন্দা নিহত মহিলা। নোয়াপাড়া এলাকায় প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন,আচমকাই কয়েকটি বাইক রেস করতে করতে বারাসাত (Barasat) ন'পাড়া কালীবাড়ির প্রাথমিক বিদ্যালয় এর সামনে ওই মহিলাকে নিয়ন্ত্রণ হারিয়ে বেগতিক ধাক্কা মারে। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যায় এলাকাবাসী, সেখানে অসীমা দাস কে মৃত বলে ঘোষণা করা হয়।

{link}

দুর্ঘটনার খবর পেতেই এসে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। ঘটনাস্থলে থেকে আহত যুবককেও পুলিশ নিয়ে যায়। এরপরই ক্ষুব্ধ জনতার শুরু হয় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা। এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে অভিযোগের পরেও হুশ ফেরেনি প্রশাসনের যার জন্য আজ প্রাণ চলে গেল ওই মহিলা। এরপরই শুরু হয় পুলিশকে ঘিরে বিক্ষোভ। দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে জ্বালিয়ে দিতে চাইছিল এলাকাবাসী। শেষমেষ বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ আপডেট: