Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ফের বন্ধ ঘরে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায়

Loading... রাজ্য
ফের বন্ধ ঘরে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায়
#news #Howrah #death #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গতকালের ঘটনার পর ফের আজ রবিবার সকালে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিন ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃতের নাম নির্মল দত্ত (৬০)। চ্যাটার্জীহাটের চৌধুরীপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। এদিন সকালে প্রতিবেশীরা দেখতে পান বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ। সাতসকালে এই দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠিয়েছে। {link}

গত তিন মাস আগে তার স্ত্রী মারা যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন নির্মলবাবু। এমনটিই জানিয়েছেন প্রতিবেশীরা। তবে নিঃসন্তান এই দম্পতি এই বাড়িতে একাই থাকতেন। স্ত্রী মারা যাওয়ার পরে নির্মলবাবু অনেকটাই একা হয়ে গিয়েছিলেন। তবে মাঝেমধ্যে তার এক আত্মীয় এসে তার খোঁজখবর নিতেন। খবর দেওয়া হয় চ্যাটার্জিহাট থানায়। পুলিশ এসে তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। গতকাল এবং  আজ একই থানা এলাকায় দুই বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু  ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

সর্বশেষ আপডেট: