Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

জগৎবল্লভপুরে বিজেপি প্রার্থীর ব্যানার ছেঁড়া নিয়ে বিতর্ক, চলছে চাপানউতোর

Loading... রাজ্য
জগৎবল্লভপুরে বিজেপি প্রার্থীর ব্যানার ছেঁড়া নিয়ে বিতর্ক, চলছে চাপানউতোর
#Anupam Ghosh #Sitanath Ghosh #BJP #TMC #Elections #West Bengal Assembly Elections #Politics #Jagatballavpur #West Bengal #Elections #India #News

জগৎবল্লভপুরে বিজেপি প্রার্থী অনুপম ঘোষের পোস্টার ছেঁড়া ঘিরে বিতর্কের আবহ। মঙ্গলবার সকালে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি যায়গায় অনুপম ঘোষের কয়েকটি পোস্টার ছিঁড়ে পড়ে থাকতে দেখা যায়। সেই থেকেই উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। এ বিষয়ে অনুপম ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “একটা জিনিস প্রমান হয়ে গেছে যে ওরা ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই এভাবে পিছনের দরজা দিয়ে হারানোর চেষ্টা করছে” এর প্রতিক্রিয়া হিসেবে তৃণমূল-কংগ্রেস প্রার্থী সীতানাথ ঘোষ মন্তব্য করেন,তৃণমূল-কংগ্রেস ব্যানার, পোস্টার ফ্ল্যাগ এইসব ছেঁড়ার রাজনীতি করে না। নিজেদের মধ্যেই দ্বন্দ্ব আছে, প্রার্থী পছন্দ হয়নি তাই এইসব করে আমাদের উপর দোষ চাপাচ্ছে। 


উল্লেখ্য বিষয় জগৎবল্লভপুরে সীতানাথ ঘোষ মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে অনুপম ঘোষের নাম জগৎবল্লভপুরের প্রার্থী হিসেবে ঘোষনা করে বিজেপি। নির্বাচনী যুদ্ধের পর এবার বাগযুদ্ধও লেগে গেল এই বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থীর মধ্যে। যদিও এই কান্ড কে বা কারা ঘটিয়েছে সেই বিষয়ে এখনও কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এখন শেষ পর্যন্ত যুদ্ধ শেষে কে নিজের হাঁসিটা ধরে রাখতে পারেন সেটাই দেখার বিষয়। 


 

সর্বশেষ আপডেট: