Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পরিবারের সাথে বচসা, নদীয়ার শান্তিপুরে আত্মঘাতী মাধ্যমিক পরিক্ষার্থী

Loading... রাজ্য
পরিবারের সাথে বচসা, নদীয়ার শান্তিপুরে আত্মঘাতী মাধ্যমিক পরিক্ষার্থী
#news #Nadia #student #suicide #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে। মৃত ছাত্রীর বাড়ি নদীয়ার শান্তিপুর থানা এলাকার চাঁদরায়। বৃহস্পতিবার রাতে ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। 

{link}
তবে মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় মুখ খুলতে নারাজ পরিবার। সূত্রের খবর, প্রতিবেশীদের দাবি, পরিবারে কথা কাটাকাটি হয় তারপরেই ঘটে এই ঘটনা। পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনায় মুখ খুলতে নারাজ। তবে কি মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় লুকিয়ে আছে অন্য কোনও রহস্য? নাকি নিছক নিজে থেকেই আত্মহত্যা করে ওই মাধ্যমিক পরীক্ষার্থী? গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

সর্বশেষ আপডেট: