Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

জগাছায় ইলেকট্রিকের তার নিয়ে প্রতিবেশির সাথে বচসা, হাসপাতালে প্রতিবন্ধী যুবক

Loading... রাজ্য
জগাছায় ইলেকট্রিকের তার নিয়ে প্রতিবেশির সাথে বচসা, হাসপাতালে প্রতিবন্ধী যুবক
#news #Howrah #Jagacha #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বাড়ির সামনে ইলেকট্রিকের তার নিয়ে যাওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে প্রতিবন্ধী এক যুবককে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে হাওড়ার জগাছার উনসানি মাঝেরপাড়া এলাকায়। অভিযোগের তীর প্রতিবেশী ও তার দুই ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। সূত্রের খবর, আহত ওই প্রতিবন্ধী যুবকের নাম শেখ রেজাউল। বাড়ির সামনে দিয়ে কারেন্টের তার নিয়ে যাওয়া নিয়ে প্রতিবেশী শামসুদ্দিন এবং তার দুই ছেলে ইনজামুল ও গুলজারের সঙ্গে রেজাউলের বচসা হয়। অভিযোগ এরপর হঠাৎই তারা তিনজন মিলে রেজাউলের উপর চড়াও হয়। শারীরিক প্রতিবন্ধী রেজাউলকে বেধড়ক মারধর করে তারা। সেই বচসার জেরেই তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

{link}

স্থানীয় সূত্রে খবর, সকালে ঘটনার পর শেখ রেজাউলকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে  প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হলেও সন্ধ্যেবেলা ফের তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাওড়া জেলা হাসপাতালে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতেই প্রতিবেশী শামসুদ্দিন এবং তার দুই ছেলের বিরুদ্ধে জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও পুলিশ এখনো পর্যন্ত এদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। অভিযুক্ত ও তার পরিবারের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। শেখ রেজাউল শারীরিক প্রতিবন্ধী। তাকে এইভাবে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সর্বশেষ আপডেট: