Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

একুশেও জয়ের ধারা বজায় রাখতে পারবেন অরুনাভ সেন ?

Loading... রাজ্য
একুশেও জয়ের ধারা বজায় রাখতে পারবেন অরুনাভ সেন ?
#Arunava Sen #TMC #Trinamool Congress #Bagnan #Election #Assembly Election #West Bengal Assembly Election 2021 #Election News #West Bengal #India #Politics

বুধবার বাগনানের তৃনমূল কংগ্রেস প্রার্থী অরুনাভ সেন ওরফে রাজা আজকে বাঁটুল বৈদ্যনাথপুরে সমর্থকদের নিয়ে প্রচার করেন। নিজের পুরোনো ও পরিচিত ময়দানেই এবারেও লড়াই করবেন তিনি। এলাকার সাধারন মানুষের কাছেও তার পরিচিতি ভালোই। আজকে প্রায় একশোর কাছাকাছি সমর্থক নিয়ে এই কর্মসূচি করেন তিনি। এছাড়াও এদিন স্থানীয় একটি মন্দিরে পুজোও দেন তৃনমূলের এই পদপ্রার্থী। 


উল্লেখ্য বিষয় শেষ দুটি বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অরুনাভ সেন। যে কারনে এবারেও তার উপরেই ভরসা রেখেছে তার দল। নিজের পরিচিত ময়দানেই এক কথায় দক্ষ খেলোয়াড় তিনি। বাগনান বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপির পদপ্রার্থী অনুপম মল্লিক। লড়াই কিন্তু বেশ কঠিন। কিন্তু প্রচারের দিক থেকে বাগনানে বেশ কিছুটা এগিয়ে তৃনমূল। একুশের বিধানসভা নির্বাচনেও নিজের জয়ের ধারা বজায় রাখতে অরুনাভ সেন সক্ষম হবেন কি না তা জানা যাবে ২রা মে ফলাফল ঘোষনার পর। 


 

সর্বশেষ আপডেট: