তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে দলের সাফল্য কামনা করলেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ রায়। মঙ্গলবার সকালে সকালে তারাপীঠে মন্দিরে পুজো দেন অরূপ রায় । তারপর সাংবাদিকদের মুখোমুখোমুখি হন তিনি। তিনি বলেন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়ন করেছেন । সেই উন্নয়নের পক্ষে বাংলার মানুষ ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলেও তার বিশ্বাস।
উল্লেখযোগ্য বিষয় হাওড়ায় বর্তমানে পরিস্থিতি খুব একটা ভালো নয় তৃনমূলের। হাওড়ায় তৃনমূলের একমাত্র নির্ভরযোগ্য ও ভরসার নেতা হিসেবে রয়েছেন তিনি। আসন্ন ২০২১-এর বিধানসভা নির্বাচনে মধ্য হাওড়া বিধানসভা নির্বাচনে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি।
.jpeg)
