Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

North 24 Paragana: অশোকনগরে পোল্ট্রিফার্মে ভয়াবহ আগুন! মৃত্যু অন্তত ৪ হাজার মুরগির

Loading... রাজ্য
North 24 Paragana: অশোকনগরে পোল্ট্রিফার্মে ভয়াবহ আগুন! মৃত্যু অন্তত ৪ হাজার মুরগির
#Poultry Farm #Bengali News #North 24 Paragana News #Chicken #Bengali News #সংবাদ #অগ্নিকাণ্ড #অগ্নিকাণ্ড খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এমন ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোক নগরে। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা আছে। তবে এই ব্যাপক ক্ষতিতে ভেঙে পড়েছে পোল্ট্রির মালিক। জানা যাচ্ছে, উপস্থিত গ্রামবাসীরা ফার্মের একটি ঘরে আগুন দেখতে পায়। কিন্তু বিচুলিতে আগুন লেগে দ্রুত চারটি মুরগির ঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীতে দমকলের দুটি ইঞ্জিনের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দা মহম্মদ আজিজ, মহম্মদ জসিম বলেন, “দশ হাজারের বেশি মুগরি আগুনে ভস্মীভূত হয়েছে। টাকার অংকে ক্ষতির পরিমাণ কম-বেশি ১৫ লক্ষ। যখন সব পুড়ে ছাই হয়ে গিয়েছে, তখন দমকল এসেছে।”

{link}

  কীভাবে লাগল ওই ভয়াবহ আগুন? পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের থেকে তদন্তকারীরা জেনেছে, পোল্ট্রি ফার্মের মালিকের এক বন্ধু ও তার নাবালক ছেলে ফার্মটির পাশে বাজি পোড়াচ্ছিল। সেখান থেকেই কোনওভাবে আগুন লেগে যায় বলে অনুমান করা হচ্ছে। মুহূর্তে আগুন ছড়িয়ে যায় ফার্মে। আগুন নেভানোর জন্য স্থানীয়রা ছুটে গিয়েছিল। কিন্তু আগুন আয়ত্তে আনা সম্ভব হয়নি। পরে দমকম কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। আনুমানিক চার হাজার মুরগি মারা গিয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

সর্বশেষ আপডেট: