হাওড়া ডুমুরজলার স্বামী বিবেকানন্দ স্পোর্টস কমপ্লেক্সের মালিকে খুন করার চেষ্টা এক যুবক যুবতির। আহত ব্যাক্তির নাম বিধান অধিকারী। গতকাল সেই যুবক ও যুবতিকে ক্রিকেট কোচিং ক্যাম্পের ভিতরে আপত্তিকর অবস্থায় দেখতে পান সেই মালি। তিনি সেই সময়ে সেই যুবক ও যুবতির ছবি তুলে রাখেন সেই মালি। আজ সকালে পৌনে পাঁচটা নাগাত সেই যুবক ও যুবতি মালিকে মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে মেরে মালিকে খুন করার চেষ্টা করে। মালি তখন জীবন বাঁচাতে মাথায় আঘাত নিয়ে পুকুরে ঝাঁপ দেন। আভিযুক্ত দুজন পলাতক। গুরুতর আহত অবস্থায় মালিকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাট্টার্জিহাট পুলিশ।
এব্যাপারের মালিকে প্রশ্ন করা হলে তিনি জানান আজ সকালে চারটে নাগাৎ তিনি স্পোর্টিং কম্পলেক্সের মাঠে পাম্প চালাতে আসেন। পাম্প চালানোর পর তিনি রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, এরকম সময়ে সাইকেল নিয়ে সামনে থেকে সেই যুবতি এসে উপস্থিত হয় এবং তাকে মোবাইল থেকে সেই ছবি ডিলিট করার জন্য অনুরোধ করে। বিধান বাবু যখন মেয়েটির সাথে কথা বলছিলেন সেই মুহূর্তেই পিছন থেকে তাকে আক্রমন করে যুবক। প্রানে বাঁচতেই তিনি সামনে থাকা ক্লাবের সুইমিং পুলে ঝাঁপ দেন। তার মতে তিনি আগেও অনেকবার এই যুগলকে আপত্তিকর অবস্থায় দেখেছেন। ক্লাবের সুইমিং পুলে এখনও রক্ত এবং ব্যাট ও উইকেট পড়ে রয়েছে।
