Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নদীয়ায় ত্রিশূল দিয়ে যুবক কে খুন করার চেষ্টা, গলায় ত্রিশূল নিয়েই হাসপাতালে যুবক

Loading... রাজ্য
নদীয়ায় ত্রিশূল দিয়ে যুবক কে খুন করার চেষ্টা, গলায় ত্রিশূল নিয়েই হাসপাতালে যুবক
#news #crime #attempt to murder #Nadia #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: এক যুবককে ত্রিশূল দিয়ে খুন করার চেষ্টার অভিযোগ। গলায় ত্রিশূল ঢোকা অবস্থায় আহত যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আহত যুবকের না ভাস্কর রাম। এখন আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন ওই যুবক। তবে তার অস্ত্রপাচার সফল হয়েছে বলেই স্থানীয় ও পরিবার সূত্রে খবর। ঘটনাটি নদীয়ার কল্যানীর গয়েশপুর ১৪ নম্বর ওয়ার্ডের। সূত্রের খবর, বছর ৩৩ শের ভাস্কর রাম নামে এক যুবক বাড়িতে একাই থাকতেন। সোমবার রাতে হঠাৎই ওই যুবকের ঘরে ঢুকে যুবকের গলায় ত্রিশূল ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা, যুবক চেঁচামেচি করতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাই দুষ্কৃতীরা। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা, তড়িঘড়ি ওই যুবককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় কল্যাণী জিএনএম হাসপাতালে। 

{link}
ঘটনার খবর পায় কল্যাণী থানার পুলিশ। এরপর পুরো ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নিয়ে ২ যুবককে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। আজ ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। তবে ধৃতদের দাবি তাদেরকে ফাঁসানো হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকার জনপ্রতিনিধি লক্ষ্মী বাউরে। তিনি সাফ জানিয়েছেন, ঘটনার সাথে যারা জড়িত এবং অভিযুক্ত তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।

সর্বশেষ আপডেট: