Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বাবাকে কাজ দেওয়ার নাম করে নাবালিকা কে ধর্ষনের চেষ্টা, ভাটপাড়ায় গ্রেপ্তার যুবক

Loading... রাজ্য
বাবাকে কাজ দেওয়ার নাম করে নাবালিকা কে ধর্ষনের চেষ্টা, ভাটপাড়ায় গ্রেপ্তার যুবক
#news #Rape #Crime #arrest #Bhatpara #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: বাবাকে কাজ দেওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। তারপর বাঁধা দেওয়ায় মোবাইলে ছবি তুলে হুমকি নাবালিকাকে। চাঞ্চল্যকর ঘটনা ভাটপাড়ায়। ঘটনার ফলে রীতিমতে আতঙ্কিত পরিবার ও নাবালিকা। অভিযুক্ত অজয় ঘরামি নামে এক যুবক। জগদ্দল থানায় ওই ব্যাক্তির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।
{link}
স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়া পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডে শ্যামনগর রাউতার বাসিন্দা ওই নাবালিকার বাবা দিনমজুরের কাজ করেন। কাজ দেবার নাম করে বাড়িতে খুঁজতে আসে তারই পরিচিত অজয় ঘরামি নামে এক ব্যক্তি। বাড়িতে ছিলেন না বালিকার বাবা কৃষ্ণ দাস। সেই সুযোগকে কাজে লাগায় অজয় ঘরামী। ওই নাবালিকা কে তার বাবাকে ডেকে আনতে বলে সে। পথে তার সাথে সাথেও যায় অজয়। খোঁজার নাম করে মানুর বাগানে ওই নাবালিকাকে নিয়ে যায় অজয়। তারপর তার সাথে যৌন হেনস্থার চেষ্টা করে সে। বাধা দিলে নাবালিকাকে হুমকি দেওয়া হয় যদি এই ঘটনা কারোর কাছে বলে তাহলে তাকে মেরে ফেলবে সে। এমনকি তার দিদিকেও এ নিয়ে হুমকি দেয় অজয়ের পরিবার। ঘটনার কারনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা ও তার পরিবার। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। ঘটনার পর পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। 

সর্বশেষ আপডেট: