Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Sukanta Majumdar : মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির সুকান্তর

Loading... রাজ্য
Sukanta Majumdar : মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির সুকান্তর
#News #Breaking News #CM #West Bengal #Mamata Banerjee #Sukanta Majumdar #BJP Leaders #BJP #PM #Modi #Helencha #street meeting #Bulldozer #Yogi Adityanath #CM #Uttar Pradesh #Bagda #Vote #Voter #Electi

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  যোগীজিকে দেখে মুখ্যমন্ত্রী বুলডোজার মাতা হওয়ার স্বপ্ন দেখছেন | বাগদায় নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে তুলনা করে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) | রবিবার বিকেলে তিনি হেলেঞ্চায় (Helencha) বিজেপির মিছিলে অংশগ্রহণ করেন । সেখানে তার সঙ্গে ছিলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর , বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস সহ একাধিক জেলা রাজ্য নেতৃত্ব।

{link}

মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সেখানে তিনি বুলডোজারের প্রসঙ্গ তুলে বলেন 'আমাদের যোগীজিকে দেখে ওনার স্বপ্ন হয়েছে উনি বুলডোজার (Bulldozer) মাতা হবেন। সেই জন্য উনি বুলডোজার নিয়ে ঘুরছেন কিন্তু যোগীজি, তাদের উপরেই বুলডোজার চালায় যারা মহিলাদের আঁচল ধরে টানে যারা মহিলাদের উপরে গুন্ডামি করে | বুলডোজারটা সঠিক জায়গা চালান তাহলে যোগী হতে পারবেন নাইলে ভোগী হয়ে থাকতে হবে | বাগদার ব্যবসায়ীদের সতর্ক করে সুকান্ত বাবু বলেন , যারা বাগদার ব্যবসায়ী আছেন তাদের আগাম সতর্ক করে যাচ্ছি | তৃণমূল যদি যেতে ফুটপাতে আপনাদের দোকানগুলি ভাঙবে | আর বিজেপি যদি যেতে আপনাদের দোকানগুলি সুরক্ষিত রাখার দায়িত্ব বিজেপি বিধায়ক এর | 

{link}

এদিন শান্তনু ঠাকুর পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন ,এখানকার প্রশাসনকে আবারো বলতে চাই আপনারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া বন্ধ করুন | নইলে আমাদের রাস্তায় নেমে আপনার থানা ঘেরাও করতে হবে | সেকেন্ড টাইম আমরা আর অপশন দেব না | আপনার থানা ঘেরাও করবো এটা মাথায় রাখবেন |এদিন তৃণমূল কর্মী ও পুলিশের উদ্দেশ্যে শান্তনু আরো বলেন রাজ্য থেকে যে সমস্ত তৃণমূল নেতারা এসে আপনাদের পেছনে দম দিয়ে দিচ্ছে সেই সমস্ত ভারত কিন্তু ভেতরেই চলে যাবে |আপনারা সাবধান হন নিরপেক্ষতা বজায় রাখুন সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন |

সর্বশেষ আপডেট: