Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আহার ও বাহার

Loading... রাজ্য
#BJP #2021 Election #Kailash Vijayvargiya #Song

এর আগে অমিত শাহ এবং জেপি নাড্ডাকেও তফশিলি জাতি উপজাতি পরিবারের বড়িতে আহার করতে দেখা গেছে। এবার সেই একই ধারা বজায় রাখলেন কৈলাস বিজয়বর্গীও। বৃহস্পতিবার দুপুরে সাংগঠনিক বৈঠকের ফাঁকে বিজেপির হাওড়ার গ্রামীন এলাকার তপশিলি মোর্চার প্রাক্তন সভাপতি মোহন রানার বাড়িতে আহার করেন কৈলাস বিজয়বর্গী। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং অনুপম মল্লিক প্রমুখ। দুপুর সাড়ে তিনটে নাগাত মোহন রানার বাড়ি আসেন তিনি। 
এছাড়াও গতকাল রাতে তাঁর গাওয়া একটি গানের ভিডিও ফুটেজ জনসাধারণের সামনে এসেছে। যেখানে এই দুঁদে রাজনৈতিক ব্যাক্তিত্বকে হাঁসি মুখে রূপ তেরা মাস্তানা, হামে তুমসে পেয়ার কিতনার মতো গান গাইতে দেখা যাচ্ছে। এককথায় যাকে বলা যায়, মানুষ এক কিন্তু প্রতিভা অনেক। একদিকে যেমন নিজের রাজনৈতিক দক্ষতায় ঘাম ছুটিয়ে দিতে পারেন প্রতিপক্ষের, তেমনই আবার গানের মাধ্যমে মন জয় করতে সক্ষম এই বিচক্ষন ব্যাক্তি। 

সর্বশেষ আপডেট: