Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আমাদের ভাঙন না দেখে নিজেদের আঙ্গন দেখুন , ফিরহাদ হাকিম

Loading... রাজ্য
আমাদের ভাঙন না দেখে নিজেদের আঙ্গন দেখুন , ফিরহাদ হাকিম
#firhad hakim mayor of kolkata #firhad hakim and dilip ghosh #firhad hakim puja #bihar election 2020 #bihar election 2020 opinion poll #bihar election news #adhir ranjan chowdhury #nitish kumar #firhad hakim s

বিহারে ভোটের ফলাফলে বিজেপির জয়লাভ ও ক্ষমতায় আসার পিছনে কংগ্রেসের ব্যার্থতাকেই চিহ্নিত করলেন রাজ্য পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি  আরও মন্তব্য করেন দেশে ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে কংগ্রেস। তেজস্বী যাদবের কংগ্রেসকে অতোগুলো সিট দেওয়া ভুল হয়েছে। যদি তিনি বিহারে একা লড়াইয়ে নামতেন, তাহলে তিনি সরকার গড়তে সক্ষম হতেন। আগামী দিনগুলি দেশে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে কংগ্রেস। তাই অন্য দলে কি হচ্ছে তা না দেখে অধীর বাবুকে নিজদের দল কংগ্রেসকে শক্তিশালি করে তোলার কাজ করার পরামর্শ দিলেন তিনি।

 এ রাজ্যের বিজেপি নেতা কর্মীদের বিহারে জয়ের পর উচ্ছাস-এর প্রসঙ্গে তিনি বলেন এরা যে বিজেপি ছাগলের থার্ড বাচ্ছা, গুজরাট উত্তরপ্রদেশ বা বিহারে ভোটে জিতলে এ রাজ্যের নেতা কর্মীরা এমন উৎসব ও বিজয় মিছিল করেন যেন তারা এখানেও জিতে ক্ষ্মতায় এসে গেছেন। এইরূপ মন্তব্য করে এ রাজ্যে বিজেপি কর্মীদের কটাক্ষ করেছেন তিনি।
মঙ্গলবার তপসিয়া অগ্নিকান্ড প্রসঙ্গে তিনি বলেন, বস্তিতে আগুন লাগার কারণে যারা গৃহহীন হয়েছেন তাদের পুনরায় থাকার ব্যাবস্থা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার সাহায্যের ব্যাবস্থা করবেন বলে জানান ফিরহাদ হাকিম।
 

সর্বশেষ আপডেট: