Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

তৃতীয় দফায় ১৩ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

Loading... রাজ্য
তৃতীয় দফায় ১৩ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
#BJP #BJP West Bengal #BJP Candidate List #Election #West Bengal Assembly Election 2021 #Election News #Politics #Darjeeling #West Bengal #India #News

মঙ্গলবার তৃতীয় দফার আরও ১৩ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। উল্লেখযোগ্য ভাবে গাইঘাটা থেকে প্রার্থী করা হয়েছে সুব্রত ঠাকুরকে। যিনি মাতুয়া মহাসংঘের অন্যতম সদস্য এবং সংসদ শান্তনু ঠাকুরের দাদা। ইতিমধ্যে প্রকাশিত হয়ে যাওয়া দুটি প্রার্থী তালিকায় মাতুয়াদের প্রাধান্য না থাকায় অসন্তোষের আবহাওয়া তৈরি হয়েছিল বিজেপির শিবিরে। তারপরেই আমিত শাহ একটি বৈঠক ও করেন এই বিষয়ে। তারপরেই আজ তালিকায় প্রকাশিত হয় সুব্রত ঠাকুরের নাম।


অন্যদিকে চৌরঙ্গী এবং কাশীপুর-বেলগাছিয়া দুই কেন্দ্রেই প্রার্থী বদল করেছে বিজেপি। দ্বিতীয় তালিকায় এই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষনা করে অস্বস্তির সম্মুখীন হতে হয়েছিল বিজেপিকে। দুই কেন্দ্রের প্রার্থীই বিজেপিতে যোগদানের কথা অস্বীকার করেন। কাশীপুর-বেলগাছিয়ায় টিকিট পেয়েও বিজেপিতে যোগদান করেননি বলে মন্তব্য করেন মালা সাহা-র স্বামী তরুন সাহা। অন্যদিকে এই একই কথা বলেন চৌরঙ্গীর গেরুয়া শিবিরের পদপ্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র-র স্ত্রী শিখা মিত্র। তারপরেই আজ প্রকাশিত তালিকায় চৌরঙ্গি থেকে প্রার্থী করা হয়েছে দেবব্রত মাজি এবং কাশিপুর-বেলগাছিয়া থেকে লড়াই করবেন শিবাজী সিংহরায়। 


এছাড়াও উল্লেখযোগ্য ভাবে অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে আলিপুরদুয়ার থেকে সরিয়ে প্রার্থী করা হয়েছে বালুরঘাটে। দার্লিজিং কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিদায়ী বিধায়ক নিরাজ জিম্মা কে। কালিম্পংয় থেকে পদ্মের হয়ে লড়বেন ডঃ সুব্বা প্রধান, কার্শিয়াং-এর পদপ্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা। মুর্শিদাবাদের বহরমপুর থেকে লড়াই করবেন সুব্রত মৈত্র। 


 

সর্বশেষ আপডেট: