গ্রামের রাস্তা দিয়ে হাঁটছেন প্রার্থী। হঠাৎ তিনি গাড়িতে উঠে তার গাড়ি স্টার্ট দিতেই পিছন থেকে বাঁশ নিয়ে তাড়া গ্রামবাসীদের। উন্মত্ত জনতা বাঁশ, কঞ্চি, লাঠি নিয়ে ছুটে আসেন গাড়ি লক্ষ্য করে। বাঁশ দিয়ে মেরে ভেঙে দেওয়া হয় গাড়ীর পিছনের কাঁচ। ভোটের দিন চাঞ্চল্যকর ঘটনা বিরভূমের ইলামবাজারে। বীরভূমের বিজেপি প্রার্থী অনির্বান গঙ্গোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। ঘটনাস্থলে বিপুল পুলিশ বাহিনী। দেহরক্ষী ও পুলিশের সহযোগীতায় প্রার্থীকে বের করে নিয়ে আসা হয়।
{link}
বিজেপি প্রার্থী অনির্বান অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছেন। বেশ কিছু উন্মত্ত জনতার মুখে তৃণমূলের স্লোগানও শুনতে পাওয়া গেছে বলে অভিযোগ। সবমিলিয়ে বর্তমানে বোলপুরের এই ঘটনাকে নিয়ে বর্তমানে উত্তাল রাজনৈতিক মহল। আজকে সকাল থেকেই বোলপুর কেন্দ্রের বিভিন্ন যায়গায় বুথে বুথে ঘুরছিলেন বিজেপি প্রার্থী। সেইখান থেকেই ঘুরতে ঘুরতে তিনি পৌছে যান ইলামবাজারে। সেখানেই ঘটে বিপত্তি। এখন পরিস্থিতি সম্পূর্ন নিয়ন্ত্রনে।

