বিজেপিতে যোগ দিলেন উদয়নারায়নপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা সরোজ কাঁড়ার। শুক্রবার তিনি বিজেপি নেতা কৈলাস বিজয়বগীয় ও মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন কলকাতায়। বিজেপির বক্তব্য এর ফলে উদয়নারায়নপুরে বিজেপির শক্তি বৃদ্ধি হল।
দলবদল এর খেলা রাজ্য জুড়ে চলছে জোর কদমে। সেই তালিকায় নেতা কর্মীরাও রয়েছেন। উদয়নারায়ণপুরের আগে বহু কর্মী দলবদল করেছেন। এবার সেই হাওয়া লাগল উদয়নারায়নপুরের নেতৃত্ব মহলে। সরোজ কাড়ার কংগ্রেসের বর্ষীয়ান নেতা ছিলেন। ১৯৭২ -৭৭ পর্যন্ত তিনি ছিলেন কংগ্রেস বিধায়ক। পরে ২০১১ সালে তৃণমূলে যোগ দেন সরোজবাবু। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগ দেন এবং বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দীতা করেন। তবে তিনি পরাজিত হন সমীর পাঁজার কাছে।
দলবদল অব্যাহত
Loading...
রাজ্য
#BJP
#ELECTION 2021
#Election 2021
#Congress
#TMC
#Udaynarayanpur
সর্বশেষ আপডেট:
