ঝাড়্গ্রামে বিজেপির সভামঞ্চে তৃনমূলকে ভূত প্রেত ডাইনি বলে কটাক্ষ করলেন জেলা সভাপতি সুখময় শতপথী। তার দাবি, সময় পাল্টে গেছে তাই মানুষ বিজেপিকে চাইছে , ১০ বছর ধরে তৃনমূলের গুন্ডাবাহিনী যেভাবে অত্যাচার করেছে তার জবাব দেবেন বিজেপি। নাম না করে শুভেন্দু অধিকারী সন্মন্ধে তিনি বলেন , একদিন পদ ছাড়ছেন একদিন মন্ত্রিত্ব ছাড়ছেন। যদি ছাড়ার হয় পুরোটাই ছেড়ে বেরিয়ে এসে মানুষের জন্য করুন। তিনি জানেন তৃনমূল চোরের দল হয়েছে তাই কখনও দিল্লি গিয়ে দত্তজীর সাথে দেখা করছেন কখনও আমিত শাহের সাথে। মানুষের জন্য যারা কাজ করবেন তাদের সবার জন্য ভারতীয় জনতা পার্টিতে যায়গা আছে। এছাড়াও আর চারটী মাস অপেক্ষা করুন আপনাদের যা ডিমান্ড আছে সব আমরা পূরন করব বলে জনতার উদ্দেশ্যে মন্তব্য করেন তিনি।
এছাড়াও সভার আগে আর নয় বেকারত্ব, আর নয় নারীদের উপর অত্যাচার, আর নয় তৃনমূল সরকার এই স্লোগানকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল করা হয় বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে। ঝাড়্গ্রাম শহরের সার্কাস ময়দান থেকে পাঁচ মাথা মোড় পর্যন্ত হয় এই মিছিল।
