Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ইয়াস মোকাবিলায় নন্দীগ্রামের পাশে শুভেন্দু

Loading... রাজ্য
ইয়াস মোকাবিলায় নন্দীগ্রামের পাশে শুভেন্দু
#Yash Cyclone #Suvendu Adhikari #Nandigram #West Bengal #25th May #India সংবাদ #ইয়াস সাইক্লোন

করোনার পাশাপাশি মানুষকে চোখ রাঙাচ্ছে সাইক্লোন ‘যশ’। অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলি। মানুষের পাশে দাঁড়াতে কোমর বেঁধে নেমে পড়লেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ঘূর্ণিঝড় যশের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলি। সেই কারণেই আজ, মঙ্গলবার দিনভর নন্দীগ্রামেই পড়ে রইলেন শুভেন্দু।  

{link}


গত বছর ডিসেম্বরে তৃণমমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। প্রার্থী হন নন্দীগ্রামে। তাঁর বিপ্রতীপে দাঁড়ান তাঁরই পুরানো দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার দুয়েক ভোটে মমতাকে হারান শুভেন্দু। এর পর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। বিরোধী দলনেতার পদে অভিষিক্ত হয়েছেন শুভেন্দু। তার পরেই আজ, মঙ্গলবার দিনভর নন্দীগ্রামেই কাটালেন শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা। 

{link}


এদিন সকালে নন্দীগ্রামে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। বৃষ্টি উপেক্ষা করেই দলবল নিয়ে ত্রাণ বিলির প্র্স্তুতি নিতে শুরু করেন শুভেন্দু। শুভেন্দু বলেন, দল নির্দেশ দিয়েছে ২৪ ঘণ্টা কাজ করার জন্য। বিজেপির সব বিধায়কই সকাল থেকে কাজে নেমেছেন। বিজেপি কর্মীরা প্রস্তুত রয়েছেন। দুর্যোগ  কাটলেই আমরা মানুষের জন্য কাজ করতে  ঝাঁপিয়ে পড়ব। 


৭২ ঘণ্টা ধরে চলবে ইয়াস-এর তাণ্ডব। শক্তি বাড়িয়ে বুধবারই তাণ্ডব চালাবে অতি সক্রিয় ঘূর্ণিঝড় ইয়াস। আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। রাজ্যের উপকূল ঘেঁষে ওড়িশার বালাসোরে আছড়ে পড়তে চলেছে ইয়াস। অতি তীব্র ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে চলেছে রাজ্যের প্রায় ২০ টি জেলায়। আমফানের তাণ্ডব থেকে শিক্ষা নিয়ে এ বার প্রস্তুতির আর কোনও খামতি রাখতে চাইছে কোনও পক্ষ।


 

সর্বশেষ আপডেট: