Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

কর্মী মৃত্যুর প্রতিবাদে হাওড়ায় বিজেপির বিক্ষোভ

Loading... রাজ্য
কর্মী মৃত্যুর প্রতিবাদে হাওড়ায় বিজেপির বিক্ষোভ
#BJP #Protest #Politics #TMC #Howrah #West Bengal #India

বিধানসভা নির্বাচন এখন দুয়ারের নিকট , সময়ের অপেক্ষা ।কিন্তু সেই সময় অবধি পৌঁছানোর আগেই কার্যত বাকযুদ্ধের প্রভাব ও সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক লড়াই তীব্র গতিতে এগিয়ে চলেছে । আবার তৃণমূল – বিজেপির লড়াইয়ের মশাল জ্বলতে শুরু হল উত্তরকন্যা অভিযানের মধ্যে দিয়ে । উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের সেলের আঘাতে মৃত্যু বলে দাবি বিজেপির । সেই মৃত্যু ঘিরে শুরু হয়েছে একাধিক জায়গায় পথ অবরোধ । হাওড়ায় আজ বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করেন এবং কুশ পুতুল পোড়ান। স্লোগান দেওয়া হয় শাসক দলের বিরুদ্ধে । হাওড়া বিজেপির সভাপতি সুরজিত সাহা জানান আজ হাওড়া যুব মোর্চার নেতৃত্বে হাওড়া ফাঁসিতলা মোড়ে কুশপুতুল পোড়ানো হয়। 
তিনি জানান লাঠিচার্জের ফলে বিজেপি কর্মকর্তার মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত ।পুলিশের এই অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা জানান এবং জানান ভবিষ্যতে তাঁরা বৃহত্তম আন্দোলনে যাবেন। 


 

সর্বশেষ আপডেট: