Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

২৩শে জানুয়ারির ঘটনার প্রতিবাদে কমিশনার অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

Loading... রাজ্য
 ২৩শে জানুয়ারির ঘটনার প্রতিবাদে কমিশনার অফিসের সামনে বিক্ষোভ বিজেপির
#BJP Rally #BJP #TMC #Protest #Howrah #Belur #Politics #Election #Police #Commissionerate Office #West Bengal #India

২৩শে জানুয়ারি বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয় বেলুড়ে বিজেপি কর্মীদের উপর। তারই প্রতিবাদে আজকে হাওড়া পুলিশ কমিশনারেট অফিসের সামনে প্রতিবাদ মিছিল করেন বিজেপি কর্মীরা।তাদের প্রতিবাদ কেন ওইদিন তাদের ওপর হামলা করআ হয়েছিল। তারা প্রথমে কোনরকমের বিশৃঙ্খলা সৃষ্টি করেননি।তারা নিজেদের মতো করে নেতাজির জন্ম বার্ষিকী পালন করছিলেন। সেই অনুষ্ঠানে তাদের ওপরে হামলা চালানো হয়। বোমাবাজি করা হয়, যারা হামলা চালিয়েছিল তাদের অনেকের কাছে আবার আগ্নেয়াস্ত্রও ছিল।এরফলে অনেক বিজেপি কর্মী গুরুতর আহতও হয়েছেন।তাদের দাবি তৃণমূল কর্মীরা এমনটা করেছেন।এরই প্রতিবাদে তারা আজ পাল্টা প্রতিবাদী মিছিল করছেন বলে জানিয়েছেন।


হাওড়া ফ্লাইওভারের নিচ থেকে মিছিল করে তারা কমিশনারেট অফিস পর্যন্ত মিছিল করেছেন তারা। ইতিমধ্যে প্রতিবাদি মিছিলের মূল কার্যকর্তা পৌঁছে গেছেন কমিশনারের অফিসের সামনে। পুলিশ ব্যারিকেড দিয়ে ইতিমধ্যে ঘিরে ফেলেছে অফিসটি। মিছিলে থাকা জনগণ বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করেছ। সুত্রে খবর বিজেপি মহিলারা সদস্যরা ব্যারিকেড ভাঙার চেষ্টাও চালাচ্ছে, তারা যথারীতি পুলিশের সাথে সংঘর্ষ করছেন। তাদের দাবি কেন আগের দিন বেলুড়ে বিজেপি কর্মীদের ওপরে হামলা চালানো হয়?   


 

সর্বশেষ আপডেট: