Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আমতায় বিজেপির কর্মীদের উপর অতর্কিতে হামলা, আহত ৬, অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে

Loading... রাজ্য
আমতায় বিজেপির কর্মীদের উপর অতর্কিতে হামলা, আহত ৬, অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে
#BJP #TMC #Fight #Attacked #Injured #Politics #Election #Amta #West Bengal #India

ফের বিজেপি নেতা ও কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। ঘটনায় ৬ বিজেপি কর্মী আহত অবস্থায় ভর্তি জয়পুর গ্রামীণ হাসপাতালে, আঘাতের ফলে এক বিজেপি নেতার চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে আমতা বিধানসভার উত্তর ভাটোরায়। যদিও তৃনমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বিজেপি নেতাকর্মীদের অভিযোগ শুক্রবার রাতে ভাটোরা গ্রামে দলের কয়েকজন সদস্যকে নিয়ে দলীয় কর্মসূচি করছিলেন তারা। সেই সময়েই ১০/১২ জন তৃনমূল আশ্রিত দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় তাদের উপর। লাঠি বাঁশ ও লোহার রড দিয়ে একের পর এক আঘাত করা হয়। যার ফলে ঘটনায় ৬ বিজেপি কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ সকালে জয়পুর গ্রামীন হাসপাতালে আহতদের সাথে দেখা করতে যান হাওড়া গ্রামীন জেলা বিজেপির সহ সভাপতি রমেশ সাধুখাঁ। তিনি বলেন ক্রমশ বাংলা জুড়ে তৃনমূলের পায়ের তলায় মাটি হারিয়ে যাওয়ার ফলে তারা হতাশায় ভুগছে। যে কারনে কাল বিজেপির অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় অশোক গায়েন-এর নেতৃত্বে বিজেপির কর্মীদের উপর চড়াও হয় তৃনমূলের লোকজন বলে অভিযোগ করেছেন তিনি। এ প্রসঙ্গে হাওড়া গ্রামীন  তৃনমূলের মুখপাত্র সুকান্ত পাল বলেছেন বিজেপির পুরনো এবং নতুন কর্মীরা নিজেদের মধ্যেই মারামারি করে তৃনমূলের উপর দোষ চাপাচ্ছেন।  
 

সর্বশেষ আপডেট: