একদিকে গোষ্ঠীদ্বন্দ্বে যখন জেরবার অবস্থা তৃনমূলের তখনই অন্যদিকে ক্রমশ রাজ্যে নিজেদের দলের শক্তি বাড়াচ্ছে বিজেপি। শুক্রবার হাওড়া গ্রামীনের বিস্তীর্ন এলাকা থেকে সিপিআইএম সহ বিভিন্ন দল ছেড়ে এক হাজার কর্মী যোগদান করলেন বিজেপিতে। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন সাংসদ জ্যোতির্ময় সিকদার, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন, হাওড়া জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মাকসুদ আলি, হাওড়া গ্রামীনের বিজেপির সভাপতি শিব শংকর বেজ সহ বিজেপির একাধিক নেতৃত্বেরা। কার্যত এককথায় শুক্রবারের সভায় হাওড়া গ্রামীন জেলার সংখ্যালঘু মোর্চার ডাকে আমতার সেহাগড়ীর জনসভায় নেমে আসে মানুষের ঢল।
জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এতদিন সংখ্যালঘু ভাইদের ভুল বোঝাচ্ছিল তৃনমূল। তাই আজ হাজার হাজার সংখ্যালঘু ভাই বিজেপিতে যোগদান করেছে।
চিত্রসূত্র - ফেসবুক
