Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 30/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

BJP West Bengal: শনিবার ব্রিগেড থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি? একাধিক চমকের সম্ভাবনা

Loading... রাজ্য
BJP West Bengal: শনিবার ব্রিগেড থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি? একাধিক চমকের সম্ভাবনা
#BJP News #Sukanta Majumdar #Suvendu Adhikari #Bengali News #West Bengal Election #Assembly Elections. সংবাদ #রাজনীতি #বিজেপি #নির্বাচন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এমন সম্ভাবনা যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তা অনেক নেতাদের কথাতেই স্পষ্ট হয়েছে। তবে বেশ কিছু সিট নিয়ে আছে খুবই বিতর্ক। তেমন কিছু বিতর্কিত সিট বাদ দিয়ে বাকি সিট হয়তো ঘোষণা হয়ে যেতে পারে শনিবার। সূত্রের খবর, বুধবার দিল্লিতে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন রাজ্য বিজেপির নেতারা। দলের বঙ্গ শিবিরের প্রতিনিধিত্ব করে ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ আরও কয়েকজন নেতা।জানা গেছে, বৃহস্পতিবারও দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এমনকি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সঙ্গেও আলোচনা হতে পারে। এই ধারাবাহিক বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে বিস্তারিত আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তারই প্রেক্ষিতে মনে করা হচ্ছে এবার বিধানসভা কেন্দ্র অনুযায়ী প্রচার কর্মসূচি শুরু হবে।

{link}

  প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগেই প্রার্থী তালিকা নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব বার বার আলোচনা করেছে। সেই কারণেই জল্পনা বাড়ছে যে, বড় রাজনৈতিক বার্তা দিতে ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী তালিকার একটি অংশ ঘোষণা করতে পারে বিজেপি। এছাড়াও দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে, এবারের প্রার্থী তালিকায় মহিলা এবং তরুণ মুখদের বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া অনেক নেতার টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। সব মিলিয়ে ব্রিগেড সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। এখন দেখার শনিবার ব্রিগেড কোন বার্তা দেয়।

সর্বশেষ আপডেট: