Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

BJP West Bengal: প্রস্তুত নির্বাচনী রণকৌশল! ১ মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে বিজেপির 'পরিবর্তন যাত্রা'

Loading... রাজ্য
BJP West Bengal: প্রস্তুত নির্বাচনী রণকৌশল! ১ মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে বিজেপির 'পরিবর্তন যাত্রা'
#Amit Shah #BJP News #BJP Update #BJP Election Campaign #Narendra Modi #West Bengal Election #তৃণমূল কংগ্রেস #বিজেপি #বিজেপি নির্বাচনী প্রচার #অমিত শাহ খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার বাংলাকে একদম পাখির চোখ করে বিজেপি নেমে পড়েছে ময়দানে। সূচাগ্র মেদিনী ছাড়তে রাজী না বিজেপি। সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বে ঝাঁপিয়ে পরতে চলেছে বাংলায়। শুরু হবে পরিবর্তন যাত্রা। বিজেপি সূত্রে খবর, কলকাতায় ছাড়া বাকি সব জায়গায় এই যাত্রা হবে। সূত্রের খবর, এ রাজ্যে বিজেপির সাংগঠনিক বিভাগের মোট ১০টির মধ্যে ৯টিতেই এই পরিবর্তন যাত্রা হবে। শুধুমাত্র কলকাতা মহানগর বিভাগে যাত্রা হবে না। ১ মার্চ ‘পরিবর্তন যাত্রা’-র উদ্বোধন হবে কোচবিহার, কৃষ্ণনগর, কুলটি, গড়বেতা এবং রায়দিঘি থেকে। সেই উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে আসবেন অমিত শাহ, নদীয়ায় ‘পরিবর্তন যাত্রা’-র সূচনা করবেন জেপি নাড্ডা, কোচবিহারে এই যাত্রার সূচনা করবেন নীতিন নবীন, আসানসোল থেকে সূচনা করবেন অন্নপূর্ণা দেবী, বীরভূম থেকে এই যাত্রার সূচনা করবেন দেবেন্দ্র ফড়নবিশ। অন্যদিকে, ২ মার্চ এই যাত্রার সূচনা হবে ইসলামপুর, হাসন, সন্দেশখালি এবং আমতা থেকে। সন্দেশখালি থেকে এই যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, ২ জানুয়ারি ‘পরিবর্তন যাত্রা’-র উদ্বোধন হবে উত্তর দিনাজপুর থেকে। নীতিন নবীন এই যাত্রার উদ্বোধন করবেন। হাসনে ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধনে থাকছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

{link}

  রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, 'পরিবর্তন যাত্রা' উপলক্ষে বিজেপির যে হেভিওয়েট নেতারা এবার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গে আসছেন তা কার্যত নজির বিহীন। এর আগে কোনও নির্বাচনের প্রাক্কালে এমন চিত্র বাংলার মানুষ দেখেনি। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে বাংলায় 'যোগদান' মেলার আয়োজন করেছিল বিজেপি। তখন প্রচুর নেতা কর্মীরা অন্য দল থেকে পদ্ম শিবিরে যোগদান করেছিলেন। কিন্তু ভোটের বাক্সে দেখা গিয়েছিল, তা থেকে খুব বেশি লাভ পায়নি BJP। ২০২৬-এর 'পরিবর্তন যাত্রা'কি সেই লাভ পদ্ম শিবিরে এনে দিতে পারবে? উত্তর মিলবে আগামী দু'মাসের মধ্যেই। এবার বুক বেঁধে ঝাঁপিয়ে পড়েছে বিজেপির সর্বস্তরের নেতা ও কর্মীরা। এখন দেখার শেষ হাসি কে হাসে।

সর্বশেষ আপডেট: