Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সুকান্ত মজুমদারের গ্রেফতারীর প্রতিবাদে হাওড়ায় পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের

Loading... রাজ্য
সুকান্ত মজুমদারের গ্রেফতারীর প্রতিবাদে হাওড়ায় পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের
#news #Howrah #BJP #Sukanta Majumder #arrest #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: কলকাতায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে খিদিরপুর যাবার সময় আটকে দেয়া হয়। তারপরেই সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে কলকাতা পুলিশ। খিদিরপুরের বদলে তাদের নিয়ে চলে যাওয়া হয় সোজা লালবাজারে। এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার সকালে হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে উত্তর হাওড়া বিজেপি মন্ডল ২ তরফ থেকে জি টি রোড উড়িয়া পাড়া কাছে দীর্ঘক্ষণ পথ অবরোধ করা হয়। হাতে দলীয় পতাকা নিয়ে বিজেপি কর্মীরা পথ অবরোধ শুরু করেন। যার ফলে বেশ কিছুক্ষনের জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

{link}
খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় গোলাবাড়ি থানা পুলিশ। পুলিশ এসে তাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা চালায়। বিজেপি কর্মীদের অভিযোগ খিদিরপুর এলাকার যে ঘটনা ঘটেছে সেখানে রাজ্য সভাপতি কে যেতে দেয়া হয়নি কেন? কেন তাকে গ্রেফতার করা হলো? একাধিকবার প্রতিবাদে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে শ্লোগান শোনা যায়।

সর্বশেষ আপডেট: