Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: প্রাক্তন তৃণমূল নেতা! ডোমজুড়ে একদা রাজীবের কাছের লোক গৌতমেই আস্থা বিজেপির

Loading... রাজ্য
Howrah: প্রাক্তন তৃণমূল নেতা! ডোমজুড়ে একদা রাজীবের কাছের লোক গৌতমেই আস্থা বিজেপির
#Howrah News #West Bengal News #Domjur BJP Candidate #Domjur News #BJP Candidate List #Bengali News #BJP Domjur Candidate #বিজেপি #বিজেপি প্রার্থী #বিধানসভা নির্বাচন #রাজনীতি #নির্বাচন খবর

তথাগত ঘোষ: গত বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনে রাজ্যের মধ্যে আলোচনায় থাকা অন্যতম প্রধান একটি কেন্দ্র হয়ে উঠেছে ডোমজুড়। কারণ, এই ডোমজুড় কেন্দ্র থেকেই ভোটে জিতে পরিসংখ্যানের নিরিখে রেকর্ড গড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিও তারপর তাঁর আর তৃণমূল শিবিরে মন টেকেনি। একুশে এই আসনে ঘাসফুল ফুঁটিয়েছিলেন কল্যাণ ঘোষ। সোমবার এই আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। এদিন মোট ১৪৪ টি আসনের পদ্ম প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ডোমজুড় কেন্দ্রে পদ্ম শিবিরের হয়ে লড়াই করবেন, গোবিন্দ হাজরা। কিন্তু, ছাব্বিশের প্রার্থী তালিকায় গৌতমের নাম উঠে আসার পরেই ফের শুরু হয়েছে বিতর্ক। 

{link}

প্রসঙ্গত, একদা ডোমজুড় এলাকায় তৃণমূল কংগ্রেসের খুব পরিচিত মুখ ছিলেন গৌতম। স্থানীয় এলাকায় রাজীব ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত রয়েছে তাঁর। যদিও, একুশের নির্বাচনে পরাজয়ের পর রাজীবের ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তন ঘটলেও গৌতম সেই পথে হাঁটেননি। তিনি রয়ে গিয়েছেন পদ্ম শিবিরেই। সম্ভবত সেই সিদ্ধান্তেরই পুরস্কার পেলেন তিনি। ছাব্বিশে পদ্ম শিবির তাকেই ডোমজুড়ে নিজেদের প্রার্থী হিসাবে বেছে নিল। যদিও, এই আসনে তাঁর জন্য লড়াই বেশ কঠিন হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ, ডোমজুড়ের বিধানসভা ক্ষেত্রটি তৃণমূলের খুব শক্তিশালী গড় হিসাবে পরিচিত। লড়াইয়ের ময়দানে মিলবে না রাজীবের সঙ্গও। 

{link}

ইতিমধ্যেই প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার খবরটিও পৌঁছে গিয়েছে গৌতমের কাছে। নির্বাচিত হওয়ার পরেই একমুখ হাঁসি নিয়ে সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হয়েছেন তিনি। নিজের জয়ের বিষয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি নেতা। 

সর্বশেষ আপডেট: