নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রামনবমী উপলক্ষে হাওড়া মহানগর, রামসেনার উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। মধ্য হাওড়ার খুরুট মোড় থেকে শুরু হয় এই শোভাযাত্রা। এরপর ওই শোভাযাত্রা নেতাজি সুভাষ রোড, ঘোষপাড়া, দালালপুকুর, নতুন রাস্তা মোড়, রামচরণ শেঠ রোডের সাঁত্রাগাছি মোড় হয়ে রামরাজাতলার রাম মন্দিরে এসে শেষ হয়। রামসেনার পক্ষ থেকে কর্মীরা রাম মন্দিরে পুজো দেন। ওই মিছিলে রামসেনাদের সঙ্গে পা মেলান বিজেপি নেতা সজল ঘোষ, রাজ্য বিজেপির নেতা সঞ্জয় সিং ও উমেশ রাই সহ অন্যান্য নেতৃত্ব।
{link}
রামনবমী উপলক্ষে তরোয়াল হাতে নিয়ে অস্ত্র মিছিলে অংশ নিতে দেখা যায় বিজেপি নেতাদের। বিজেপি নেতা সজল ঘোষ বলেন যে ভারাতবর্ষে একটাই আইন হওয়া উচিত, যদি তাঁদের অস্ত্র মিছিল না হয় তাহলে অন্যদেরও হওয়া উছিত না। তিনি এও বলেন যে এটা অস্ত্র মিছিল নয়, এটি এক ধর্মীয় পরম্পরা মেনে মিছিল। এই অস্ত্র দুর্বলের অপর প্রয়োগের জন্য নয়, এই অস্ত্র অসুর বধের জন্য, এই অস্ত্র মা দুর্গার অস্ত্র।
রামনবমীতে হাওড়ায় বিজেপির অস্ত্র মিছিল
Loading...
রাজ্য
#Howrah
#West Bengal
#BJP
#Ram Navami
#News
#সংবাদ
সর্বশেষ আপডেট:
.jpeg)
