Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

BJP : প্রচারে নামলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়

Loading... রাজ্য
 BJP : প্রচারে নামলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়
#News #BJP #PM #Modi #Baruipur #Jadavpur #Anirban Gangopadhyay #BJP candidate #Lok Sabha candidate #Governor #Election #Election 2024 #Politics #Politician #Vote #Voter #Lok Sabha Election #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  বারুইপুর পূর্ব বিধানসভার ঘোলা বাজার এলাকায় শুক্রবার প্রচারে নামলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। যতো বেলা বেড়েছে তাপদাহ তেমনই বেড়েছে। সেই তাপদাহকে উপেক্ষা করে সকাল থেকে পায়ে হেঁটে ওই এলাকায় প্রচার অভিযান চালান তিনি । রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ নিয়ে অনির্বাণ বাবু বলেন, রাজ্যপাল ইতিমধ্যেই স্টেটমেন্ট দিয়েছেন । আমরাও দেখছি কিছু মানুষ কিভাবে রাজনীতি করছে। মানুষ স্বাধীন ভাবে বাঁচতে চায়। বিজেপিকে দেখে মানুষ উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। এখন  প্রার্থী  দেখে না মানুষ । নরেন্দ্র মোদির প্রতি আস্থা ও বিশ্বাস আছে মানুষের। পঞ্চায়েত ভোটের পর থেকে এখনও মানুষজন ঘরছাড়া রয়েছে বিভিন্ন এলাকায় । তাদের সাথে রয়েছি আমরা। 

সর্বশেষ আপডেট: