Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Ashok Purkait : জনসংযোগ শুরু করেছেন  বিজেপি প্রার্থী অশোক পুরকাইত

Loading... রাজ্য
Ashok Purkait : জনসংযোগ শুরু করেছেন  বিজেপি প্রার্থী অশোক পুরকাইত
#News #Keshabeswar Mandir #Mandir Bazar #BJP #PM #Modi #Ashok Purkait #Shiv Mandir #TMC #Politics #Politician #Election #Election 2024 #Lok Sabha Election #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার সকাল মন্দিরবাজার কেশবেশ্বর শিব মন্দিরে পূজা দিয়ে জনসংযোগ শুরু করেছেন মথুরাপুর লোকসভার  বিজেপির প্রার্থী অশোক পুরকাইত। এবং তিনি দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রথমে মন্দিরবাজারের কেশবেশ্বর শিব মন্দিরে শিবের পূজো দেওয়ার পাশাপাশি মন্দিরবাজার এলাকায় মানুষের সাথে কথা বলেন কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প গুলি মানুষের সামনে তুলে ধরেন। অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মানুষকে ভুল বুঝিয়ে সাইকেল র‍্যালি করছে। কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ওই প্রার্থীরাই আশি থেকে নব্বই লক্ষ টাকার গাড়ি চড়ে বেড়ায় ওদেরকে বলুন একটু পায়ে হেঁটে প্রচার করতে তাতে দুর্নীতির টাকায় যে মেদ জমেছে তা কিছুটা হলেও কমবে। মানুষ বুঝে গিয়েছে চোরদের সঙ্গে নেই।

 

সর্বশেষ আপডেট: