Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে বাঁকুড়ায় আন্দোলনে নামল বিজেপি

Loading... রাজ্য
ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে বাঁকুড়ায় আন্দোলনে নামল বিজেপি
#news #Election #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ 'ভোট পরবর্ত্তী হিংসা, সন্ত্রাস আর ভয় দেখানো'র অভিযোগ তুলে আন্দোলনে নামলো বিজেপি। বৃহস্পতিবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে মিছিল করে স্থানীয় মহকুমাশাসকের দপ্তরের সামনে 'ধর্ণা'য় অংশ নিলেন ঐ দলের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা সহ অন্যান্যরা।

{link}

বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা এদিন ধর্ণা কর্মসূচীতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, ব্যালট পেপার, ব্যালট বক্স চুরি করা থেকে গণণার সময়েও কারচুপি করা হয়েছে'। এমনকি বিজেপির বিজয়ী প্রার্থীদের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও টালবাহনা করা হয়েছে। এরপরেও থেমে নেই, তাঁর দলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সর্বশেষ আপডেট: