Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 17/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

West Bengal Politics: প্রসেনজিতের বাড়িতে বিজেপির সুকান্ত-রুদ্রনীল! কীসের ইঙ্গিত? জোর জল্পনা

Loading... রাজ্য
West Bengal Politics: প্রসেনজিতের বাড়িতে বিজেপির সুকান্ত-রুদ্রনীল! কীসের ইঙ্গিত? জোর জল্পনা
#Prasenjeet Chatterjee #Bengali News #Politics News #Rudranil Ghosh #Tollywood #Movies #Entertainment News #সংবাদ #রাজনীতি #সিনেমা #অভিনেতা প্রসেনজিৎ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হঠাৎ অভিনেতা রুদ্রনীল ঘোষকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার উপস্থিত হন টলিপাড়ার অভিভাবক প্রসেনজিতের বাড়িতে। সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ভিড় বাড়তে থাকে প্রসেনজিতের বালিগঞ্জএর বাড়ির সামনে। প্রসেনজিৎ তাঁর বালিগঞ্জের উৎসব-এ তাঁদের হাসিমুখে স্বাগত জানিয়েছেন। আর খবর সামনে আসার পর থেকেই নানা জল্পনা ঘুরতে শুরু করে দিয়েছে টলিপাড়ায়। এদিন সুকান্ত মজুমদার, অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে আসেন। পদ্মশ্রী প্রাপককে সম্মান জানানো হয় ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে। টলিপাড়ার সকলেই জানেন যে প্রসেনজিৎ কতটা কঠোর ডায়েটের মধ্যে থাকেন এবং পরিমিত খাওয়া-দাওয়া করেন। এদিন প্রসেনজিতের জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মিষ্টি নিয়ে এলেও, তাঁকে অভিনেতাকে বলতে শোনা যায় যে আপনি খাবেন না, তাও আমরা এনেছি। এরপরই একথালা মিষ্টি তুলে দেওয়া হয় প্রসেনজিতের হাতে। মিষ্টি ছাড়াও অভিনেতাকে দেওয়া হয় বিভিন্ন ধরনের ফলও।

{link} 

  প্রসেনজিতের হাতে তুলে দেওয়া হয় অযোধ্যার রামলালার মূর্তিও। প্রসেনজিতের বাড়িতে বিজেপি প্রতিনিধির দল আসতেই জল্পনা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। তাহলে কি এবার গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন টলিপাড়ার জেষ্ঠ্য পুত্র? সূত্রের খবর, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল বিজেপি প্রতিনিধির সঙ্গে প্রসেনজিতের। তিনি পদ্মশ্রী সম্মান পাওয়ার জন্য তাঁকে সম্মান জানাতেই বিজেপির সুকান্ত মজুমদার ও রুদ্রনীল ঘোষের আগমন তাঁর বাড়িতে। অভিনেতার সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে সুকান্ত মজুমদার ও রুদ্রনীল ঘোষকে।  তবে একটা বিষয় তারা স্পষ্ট করেছে যে তাদের মধ্যে কোনো রাজনীতির কথা হয় নি।

সর্বশেষ আপডেট: