Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Dilip Ghosh : শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিজেপি নেতা

Loading... রাজ্য
Dilip Ghosh : শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিজেপি নেতা
#News #Breaking News #Dilip Ghosh #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ৬১ বছর বয়সে রিঙ্কু মজুমদারকে শুক্রবার সন্ধ্যায় বিয়ে করে এখন খবরের শিরোনামে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কাটলেন কেক। সকলকে খাওয়ালেন পায়েস, কেক ও মিষ্টি। সদ্য বিবাহিত বিজেপি নেতা আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। ইকো পার্কে সকালে হাঁটার সময় তাদের মধ্যে প্রেম হয়, এই নিয়ে নানা আলোচনা চলেছে।

{link}
 

সেই পরিস্থিতিতে দিলীপ বলেন, “রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ হয়েছিল। উনি পুরনো পার্টি কর্মী। রাজনীতিতে উনি ২০১২ সালে এসেছেন। আমি এসেছি ২০১৫ সালে। বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে, আর সেটা পরিস্থিতির কারণে। সেটা হয়েও গেছে যথা সময়ে। অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয়। সারাজীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে যখন হওয়ার তখনই হবে।” সকলেরই জানা, ইকো পার্কে প্রাতঃভ্রমণের ফাঁকে রিঙ্কুর সঙ্গে আলাপ। তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। বৈশাখী সন্ধ্যায় শুক্রবার সইসাবুদের পর বৈদিক মতে বিয়ে করেন দু’জনে। 

{link}

এদিন হাসিমুখে দিলীপ ঘোষ আরও বলেন, “দু’দিন ছুটি নিয়ে বাড়িতেই ছিলাম। মানুষের সঙ্গে দেখা করেছি কথা বলেছি। আজ জন্মদিন দুপুর পর্যন্ত হয়ে যাবে। লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে আর আমি খোলা মাঠে করি। আর লোকেরা রাতের বেলা কেক কাটে আমি ভোরের বেলা কেক কাটলাম, এখানে বুঝে নিতে হবে দিলীপ ঘোষকে।” তিনি আরও বলেন, “পরিস্থিতি পাল্টায়। যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না মানুষ তাকেই মনে রাখে। পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনও পাল্টাবে না।”

সর্বশেষ আপডেট: