মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Sonarpur : বিজেপির পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Sonarpur : বিজেপির পার্টি অফিস ভাঙচুর,  অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের জগদ্দলে। এই ওয়ার্ডের মোট ১২ টি বুথের নয়টি বুথেই জয়লাভ করেছে বিজেপি।

আরও পড়ুন: দুর্গা পুজো: ২০২৮ সালে একই বছরে ২ বার দুর্গা পুজো! প্রকৃত তথ্য জেনে নিন 

ওয়ার্ডের সব কটি বুথ মিলিয়ে একশোরও বেশি ভোটে এই ওয়ার্ড থেকে জয়লাভ করেছে বিজেপি। তার জেরেই এই হামলা বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে। ঘটনায় ইতিমধ্যেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

আরও পড়ুন: সুকান্ত মজুমদার: চোরবাগান কাণ্ডে 'লাশের রাজনীতি' বন্ধ করার নির্দেশ সুকান্ত মজুমদারের! 

এদিকে বর্ধমানেও বিজেপির জেলা অফিসে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইকে চেপে এসে হামলা চালায়। ইট, লাঠি নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ। পার্টি অফিসের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। যদিও তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীকন্দলের ফলে এই ঘটনা ঘটেছে।