Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

২১শে কাঁথিতে নিজের গড়ে মেগা শো শুভেন্দুর, খুঁটি পুজো করে প্রস্তুতি শুরু বিজেপির

Loading... রাজ্য
২১শে কাঁথিতে নিজের গড়ে মেগা শো শুভেন্দুর, খুঁটি পুজো করে প্রস্তুতি শুরু বিজেপির
#news #Kontai #Suvendu #BJP #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথিতে জনসভার পর পাল্টা সভায় খুঁটি পুজো করে প্রস্তুতি শুরু করল বিজেপি।  ২১ শে ডিসেম্বর কাঁথিতে বিজেপির মেগা জনসভা হয়েছে। ১৫ ই ডিসেম্বর রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী জন্মদিন৷ এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে কাঁথি রেল মাঠে বিজেপির জনসভা সফল করতে খুঁটিপুজো করে প্রস্তুতি শুরু করলো নেতৃত্বরা৷ এদিন সকালে সামাজিক রীতিনীতি মেনে পুরোহিত ডেকে খুঁটি পুজো করে ২১ শে ডিসেম্বর জনসভার প্রস্তুতি শুরু করলো বিজেপি। খুঁটি পূজা উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি নেতা তথা কাউন্সিলর সুশীল দাস,  সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্বরা। 

{link}

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি নেতা তথা কাউন্সিলর সুশীল দাস বলেন " ২১ শে ডিসেম্বর কাঁথিতে শুভেন্দু অধিকারী জনসভা রয়েছে। আজকে খুঁটিপুজো করে তার শুভ সূচনা করলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই চেয়ার থেকে হাঁটানো আমাদের মূল লক্ষ্য "। পাশাপাশি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ ছুড়ে দেন। তিনি বলেন " কয়েকদিন আগে কাঁথিতে একজন এসেছিল। সারাক্ষণ শুধু অধিকারী আর অধিকারী।  অন্য কোনো বক্তব্য নেই সেটা মানুষ ভালো চোখে নেয়নি। কলেজ মাঠ চেয়েছিলাম অনুমতি দেয়নি, আমরা বেল মাঠে সভা করছি। সারা রাজ্যে শুধু দুর্নীতি চলছে। শিক্ষা দপ্তরের সবাই জেলে চলে গেছে "। 

বস্তুত, কত ৩ রা ডিসেম্বর কাঁথি কলেজ মাঠে সভা করতে এসে ছিলেন  সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে অধিকারী পরিবার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্যে আক্রমণ তো মন্তব্য করেন। তার পাল্টা হিসেবে সভা করার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নিজের গড়ে এবার সেই সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। ২১শে ডিসেম্বর কার্যত রাজ্যের রাজনৈতিক মহলে মেগা শো বিজেপির! কতোটা সফল করতে পারবেন শুভেন্দু? 

সর্বশেষ আপডেট: