Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রবিবার সকালে হাওড়ায় শিবপুরে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

Loading... রাজ্য
রবিবার সকালে হাওড়ায় শিবপুরে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
#news #Howrah #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রাম নবমীর দিনে উত্তপ্ত পরিস্থিতির কারনে আহতদের সাথে দেখা করতে রবিবার হাওড়ায় এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নতুন করে যাতে না আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তার জন্য কাজীপাড়া মোড় সহ বিভিন্ন পয়েন্টে পুলিশ গার্ডরেল দিয়ে ব্যারিকেড করার প্রস্তুতি নিয়ে রেখেছিল পুলিশ। সুকান্ত মজুমদার আসেন এবং আক্রান্তদের একজনের বাড়ি গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন। কোনরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

{link} 

উল্লেখযোগ্য বিষয়, বৃহস্পতিবার রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির জেরে রণক্ষেত্র হয়ে ওঠে শিবপুর থানা এলাকা সহ জিটি রোডের বিস্তীর্ণ অঞ্চল। শুক্রবারও বেলার দিকে পুনরায় অশান্ত হয়ে ওঠে ওই এলাকা। অশান্তির জেরে ১৪৪ ধরা জারি করা হয় বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে অশান্তির জেরে আক্রান্তদের ও  ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করে কথা বলার জন্য রবিবার হাওড়ায় আসেন বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সর্বশেষ আপডেট: