Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

BJP: ওয়েস্ট বেঙ্গল বার স্টেট কাউন্সিলেও বিজেপির জয়!

Loading... রাজ্য
BJP: ওয়েস্ট বেঙ্গল বার স্টেট কাউন্সিলেও বিজেপির জয়!
#BJP #West Bengal #Politics #Vote #Bar Counsil #বিজেপি #ভোট #শুভেন্দু অধিকারী #প্রশংসা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার বাংলায় পদ্মের জয়। প্রবল খুশি বিজেপি। বিজেপি জয় পেয়েছে ওয়েস্ট বেঙ্গল বার স্টেট কাউন্সিলেও ফুটল পদ্ম, জয়ী ৩ বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা শুভেন্দুর। ওয়েস্ট বেঙ্গল বার স্টেট কাউন্সিলের অফিস বেয়ারার নির্বাচনেও ফুটল পদ্ম। জয়ী হলেন বিজেপির তিন প্রার্থী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্য বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হলেন সমীর পাল। বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পর্যূদস্ত করে বিপুল জনমত নিয়ে বিজেপি বাংলায় প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে। দুই কেন্দ্রে উপনির্বাচনেও বড় জয় পেয়েছে বিজেপি। সেই জয়ের ধারাই ওয়েস্ট বেঙ্গল বার স্টেট কাউন্সিলের অফিস বেয়ারার নির্বাচনেও বজায় রইল। এমনই মনে করছে রাজনৈতিক মহল। ওয়েস্ট বেঙ্গল স্টেট বার কাউন্সিলের অফিস বেয়ারার নির্বাচনে জয়ী প্রার্থীরা হলেন সমীর পাল, অজয় চৌবে, অরুণ সরকার।

  সমীর পাল ১৮-৮ ভোটে জিতেছেন। রাজ্য বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। সহ সভাপতি হিসেবে ১৭-৯ ভোটে নির্বাচিত হয়েছেন অজয় চৌবে। অরুণ সরকার জয়ী হয়েছেন ১৭-৯ ভোটে। তাঁকে বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে প্রতিনিধি হিসাবে পাঠানো হচ্ছে বলে খবর। নির্বাচনে বিরোধীরা কার্যত কোনও ছাপ ফেলতে পারেনি বলেই খবর। এই নির্বাচন রাজ্যের বিধানসভা ভোটের আগেই হয়েছিল। সেই ফলপ্রকাশ হল। তাহলে কি বদলের ঝড় বার কাউন্সিলে আগেই উঠেছিল? সেই চর্চাও চলছে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওয়েস্ট বেঙ্গল স্টেট বার কাউন্সিলের অফিসে গিয়েছিলেন। সেখানে বেয়ারার নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা জানান তিনি। তাঁদের সঙ্গে কথাও হয়। মুখ্যমন্ত্রীকেও বার কাউন্সিলের তরফে শুভেচ্ছা জানানো হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগেই বার কাউন্সিলের সদস্য নির্বাচন হয়েছিল। বিধানসভা ভোটের পর এই ভোটের ফলপ্রকাশিত হয়। সেসময় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে বলে দাবি করা হয়েছিল বলেও খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সর্বশেষ আপডেট: