নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ সাগরপাড়া থানার চর কাকমারি বর্ডার আউটপোস্ট বিএসএফের দুই জওয়ানের মধ্যে ভয়ংকর গুলির লড়াই। সোমবার সকালের এই ঘটনাতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ওই দুই জওয়ানের। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত জওয়ান দুজনেই বিএসএফের 'জি' কোম্পানিতে কর্মরত ছিলেন।
{link}
স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকাল আটটা নাগাদ ১১৭ ব্যাটেলিয়ানের দুই জওয়ানের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর হটাৎই তারা নিজেদের ইন্সাস রাইফেল থেকে একে অপরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে দু'জনকেই সেখানকার চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত জওয়ানের একজনের নাম শেখর ,৪৫ এবং অপর জনের নাম এসজি , ৪৪।
{link}
যদিও বিএসএফ বা পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত দুই জনের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত দুজন ব্যক্তির একজনের বাড়ি ছত্তিশগড় এবং অপর জনের বাড়ি তামিলনাড়ুতে। কি নিয়ে দুজনের মধ্যে বচসা তৈরি হলো তা নিয়েও বিএসএফ কর্তারা এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে দুই জওয়ানের দেহেই একাধিক বুলেটের আঘাত হয়েছে।

